Skip to main content

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং-এ ইনক্যাপসুলেশন

ইনক্যাপসুলেশন বলতে বোঝায় কোন কিছু লুকিয়ে রাখা। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যা ডেটা লুকিয়ে রাখা।
ডেটা কেন লুকাব?
ধরা যাক,
রহিম আর করিম একটি ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টে সেপারেট দুইটি ফিচার অর্থাৎ দুইজনে আলাদা ক্লাস নিয়ে কাজ করছে।
করিম নামে একটি ক্লাস খুলে নামে তিনটি ভ্যারিয়েবল রাখল।

এই কোডে সমস্যা কি হতে পারে? যেকোন ক্লাস থেকেই এই ক্লাসের ভ্যারিয়েবলগুলো এই ক্লাসের অবজেক্ট খুলে এক্সেস করা যাবে। অর্থাৎ এই ক্লাসের কোন ডেটার কোন কন্ট্রোলই নাই।
ওইদিকে দুর্নীতিবাজ রহিম এর সুযোগ নিয়ে একটি অকাজ করল। একজন ইউজারের ডিপোজিটে আজগুবি এক এমাউন্ট বসিয়ে দিল।

ওকে ঠেকাতে করিম সবগুলো ভ্যারিয়েবল প্রাইভেট করে দিল, ডেটা হাইড করল। এবার আর এমন দুর্নীতি করা যাবে না! কিন্তু সমস্যা হচ্ছে, তাহলে যে রহিম কাজও করতে পারবেনা, ভ্যালিড ডেটা পাস করতে দিতেই হবে!
এর সমাধান দিচ্ছে, getter এবং setter মেথড আইডিয়া। করিম লজিক ঠিক করল,আজগুবি কোন এমাউন্ট এলে ভ্যালু এসাইনই করতে দিবেনা! অর্থাৎ এই ক্লাসের কাজকর্ম এডমিন করিমই ঠিক করছে, কোন ডেটা কিভাবে এক্সেস করা যাবে, কোনটা যাবেনা।
রহিমের যদি ভ্যালু এসাইন করতে হয়, তবে এই মেথডগুলো ব্যবহার করেই করতে হবে। ডেটা প্রাইভেট থাকায় সে এমনি এমনি এক্সেস পাচ্ছেনা, এক্সেস করতে গেলে null পাবে।

এই কাজটাকেই বলে ইনক্যাপসুলেশন, যেখানে ডেটা অন্য ক্লাসের কাছ থেকে হাইড করে নিরাপদে রাখছি।
OOP-তে সবসময়ই data manipulation এর ক্ষেত্রে data private রেখে getter(), setter() দিয়ে এক্সেস করা অর্থাৎ encapsulation maintain করা best practice।

Comments

Popular posts from this blog

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং

বর্তমান সময়ে সফটওয়্যার তৈরিতে বহুল ব্যবহৃত এবং  বৈপ্লবিক একটি ধারণা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আধুনিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ব্যবহার অনেক। সেজন্য অ্যাপ ডেভেলপিংয়ে নাম লেখাতে চাইলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতেই হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে গেলে, জানতে হবে অবজেক্ট কি। অবজেক্ট আমাদের বাস্তবজীবনের যেকোন বস্তু, যার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। আপনার মোবাইল বা কম্পিউটারটা একটা অবজেক্ট যার কিছু বৈশিষ্ট্য আছে, বসে আছেন যে খাট বা চেয়ারে সেটি একটি অবজেক্ট যার কিছু বৈশিষ্ট্য আছে। আপনি নিজেও একজন অবজেক্ট, অন্য মানুষের সাথে আপনার কিছু সাধারণ বৈশিষ্ট্যে অবশ্য কিছু মিল আছে। সুতরাং, আমাদের চারপাশে থাকা সকল বস্তুই আসলে একেকটি অবজেক্ট। এখন কম্পিউটার বিজ্ঞানের ভাষায় অবজেক্টকে সংজ্ঞায়িত করতে গেলে বিভিন্ন শাখা থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা বের হয়ে আসবে। তবে সবগুলো থেকেই সাধারণ যে ধারণা আসে তা হলো, অবজেক্ট হচ্ছে এমন এক এন্টিটি যা রিয়েল লাইফ অবজেক্টের প্রতিনিধিত্ব করে,  যে এন্টিটি সেটের প্রতিটি এন্টিটির অবস্থা আলাদা...

গিট

গিট নামটা শুনলে লোকের মাথায় প্রথমে কি আসে? আমি যখন প্রথম গিটহ্যাবের নামটা শুনি, গিট শব্দটা শুনে ভেবেছি, এখানে কি কোনকিছু দড়ির গিট দিয়ে বেঁধে রাখার ব্যাপার আছে নাকি! পরে যখন বিষয়টি নিয়ে হালকাপাতলা জ্ঞান অর্জন করলাম, অবাক হয়ে লক্ষ্য করলাম, ব্যাপারটায় বেঁধে রাখার বিষয়ও আছে!   গিট সম্বন্ধে আমাদের বেশিরভাগের অন্তত এইটুকু ধারণা আছে যে, গিটে অনেকে একসাথে কাজ করতে পারেন।  এ আর এমন কি!  নিজেদের আইডিই থেকে কোড লিখে তা কোন লিংকে পেস্ট করে সহকর্মীকে সেন্ড দিলেই তো হয়ে যায়! গিট ব্যবহার করতে যাব কেন?  কিন্তু একটা বড় প্রজেক্টে অসংখ্য ডেভেলপার কাজ করতে পারেন, একটা ফাংশনে হয়তো দুইতিনজন কোড লিখছেন, সেক্ষেত্রে তাঁদের আলাদা আলাদা ইউনিক চিন্তাগুলি মিলে একটা ফাংশনে নিয়ে আসাটা জরুরী না? কিংবা উল্টো ঘটনাও ঘটতে পারে, দেখা গেল, তাঁদের কেউ একজন ভুলপথে এগুচ্ছেন, এই ভুল ধরতে সবার উপর সর্বক্ষণ মনিটরিংএর  উপর রাখতে হবে।  আবার কোন অংশে বাগ থাকলে হুট করে ধরাটাও মুশকিল, বাগ ফিক্সিংয়ে বেশি সময় লাগবে। আপডেট দেয়া আরো ঝামেলা, কোন কোড আপডেট দিয়ে গিয়ে উল্টো ক্রাশ পর্...

অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং - এ SOLID

এই পোস্টে ব্যাখ্যা দেওয়া হলো SOLID এর। যা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে বহুল ব্যবহৃত।  SOLID এর পুরো অর্থ হলো - S – Single Responsibility Principle (SRP) O – Open Closed Principle (OCP) L – Liskov Substitution Principle (LSP) I – Interface Segregation Principle (ISP) D – Dependency Inversion Principle (DIP) Single Responsibility Principle (SRP) বলছে - A class should have one, and only one, reason to change. এর মানে হচ্ছে , আমাদের একেকটি ক্লাসকে অন্তত একটি এবং সর্বোচ্চ একটি  কাজেই ব্যবহার করতে হবে। ধরা যাক , Bank management system প্রজেক্টে , একটি ক্লাস খোলা  হলো account, এখানে দুইটি মেথড আছে = registration, deposite ।  একটি ক্লাসেই টাস্ক পড়লো দুইটি। আদতে সমস্যা না থাকলেও এটি ভাল  ওওপি ডিজাইন না কারণ এটি কে ভঙ্গ করছে। দুইটি কাজ দুই ক্লাসে করলে   SRP মেইন্টেইন হবে। Open Closed Principle (OCP) বলছে - You should be able to  extend a classes behavior, without modi...